শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

সামনে ঘোর অন্ধকার পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্কনিউজঃ চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তবে ইমরান খান তা আনুষ্ঠানিকভাবে মেনে নেননি। তিনি এখন পর্যন্ত দাবি করে আসছেন ‘বিদেশি শক্তি’ তার বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তাকে গদি থেকে হটিয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বেশ ঝাঁঝালো ভাষায় আক্রমণাত্মক রাজনীতি শুরু করেন এই নেতা।

দেশটির প্রধান প্রধান শহরগুলোতে বড় বড় সমাবেশের আয়োজন করেন। তাতে ক্ষমতাসীন দলকে ধুয়ে দেন। ভাষণে তিনি তাকে হটানোর পেছনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল বলে ইঙ্গিত দেন। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়। সেই সঙ্গে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কড়া ভাষায় সমালোচনা করেন।

২০১৮ সালে পাকিস্তানের সেনাবাহিনীই ইমরান খানকে ক্ষমতায় বসতে পথ তৈরি করে দেয় বলে অভিযোগ উঠে। সেই সময় ইমরান খানের বিরোধী দল অভিযোগ করে, সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করে নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতায় বসেন ইমরান খান। বিরোধীদলের অভিযোগ ছিল, ইমরান খান সেনাবাহিনীর পুতুল। তবে ক্ষমতার বসার পর সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ইমরান। সেই দ্বন্দ্ব এখন আর গোপন নেই।

সম্প্রতি পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন এক সংবাদ সম্মেলনে হাজির হন দেশটির গোয়েন্দা প্রধান। গেল ২৭ অক্টোবর দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট–জেনারেল নাদিম আনজুম এবং প্রধান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল বাবর ইফতিখার সংবাদ সম্মেলনে ইমরান খানের বিরুদ্ধে এক প্রকার বোমা ফাটিয়েছেন।

জেনারেল নাদিম বলেন, সরকার টেকাতে ইমরান খান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে অনির্দিষ্টকালের জন্য সেনাপ্রধান হিসেবে থাকার প্রস্তাব দিয়েছিলেন। যা বাজওয়া প্রত্যাখ্যান করেছিলেন। এরপর থেকে সেনাবাহিনীর পেছনে ইমরান লেগেছেন বলে দাবি করেন নাদিম।

এদিকে আগাম নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া লংমার্চে সামরিক বাহিনীর নেতৃত্বের প্রতি ঝাঁঝালো বক্তৃতা দিতে থাকেন ইমরান। তিনি সংবাদ সম্মেলনকে ‘রাজনৈতিক’ বলে আইএসআই প্রধানকে অভিযুক্ত করেন। একইসঙ্গে দলের এক নেতাকে নির্যাতনের জন্য তাদের অভিযুক্ত করেছেন ইমরান খান।

সাবেক এই প্রধানমন্ত্রী নাদিম আনজুমকে সতর্ক করে বলেন, তিনিও অনেক গোপন কিছু জানেন, কিন্তু দেশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বার্থে আমি চুপ আছি।

এরপরেই গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরান খানের লং মার্চে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন তার দলের আরও বেশ কয়েকজন নেতা। নিহত হয়েছেন দলের এক কর্মী। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো গতকাল শুক্রবার মুখ খুলেছেন পিটিআই প্রধান। তিনি অভিযোগ করেছেন, তাকে হত্যা চেষ্টার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মেজর জেনারেল ফয়সাল জড়িত।

পিটিআই প্রধানের এমন অভিযোগের পরেই কড়া ভাষায় তা প্রত্যাখ্যান করেছে দেশটির সেনাবাহিনী। ইমরানের এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

ইমরান খানের এমন অভিযোগ, ক্ষমতাসীনদের অবস্থান দেশটির রাজনীতি ঘোর অন্ধকারের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। এছাড়া দেশজুড়ে রাজনীতিতে বিভক্তি ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ইমরানের ওপর হামলায় প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের এক বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের রাজনীতি আরও ঘৃণা ও সহিংসতার পথে।

ভঙ্গুর অর্থনীতি সেই সঙ্গে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি, রাজনৈতিক অচলাবস্থা- সবমিলিয়ে পাকিস্তানের সামনে থেকে সহসাই ঘোর কালো মেঘ কাটছে না।

বিবিসি, ডন, আল-জাজিরা, এক্সপ্রেস ট্রিবিউন

কিউএনবি/বিপুল/০৫.১১.২০২২/ দুপুর ১২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit