বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বেড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫৬৮ Time View

ডেস্কনিউজঃ পার্বত্য জেলা বান্দরবানের চারটি উপজেলায় পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা আরো বেড়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

বান্দরবান-রাঙ্গামাটি-মিয়াননমার সীমান্তজুড়ে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গত ২৩ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। যা ৩০ অক্টোবর পর্যন্ত বলবৎ ছিল। পরে এটি বর্ধিত করে করে ৪ নভেম্বর পর্যন্ত করা হয়। এবার আবার সময় বাড়িয়ে এই নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার দেওয়া জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম এ চারটি উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দীর্ঘ দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞায় বান্দরবানের পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়ছে। লোকসানের মুখে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

নিষেধাজ্ঞার ফলে জেলা শহরের কাছে নীলাচল মেঘলা প্রান্তিক লেক ও চিম্বুক পাহাড়ের নীলগিরি ছাড়া অন্য কোনো জায়গায় পর্যটকরা ভ্রমনে যেতে পারছেন না। ফলে বাকি এলাকার পর্যটন সংশ্লিষ্টরা লোকসানে পড়েছেন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্ত-সংলগ্ন রাইক্ষ্যংসহ বান্দরবানের রোয়াংছড়ি ও রুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে উগ্রবাদী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযান চলছে। এই অভিযানে সাত উগ্রবাদীসহ নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির তিন সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ আটক করা হয়।

কিউএনবি/বিপুল/০৪.১১.২০২২/ রাত ১০.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit