শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইমরানের ওপর হামলায় পাকিস্তান জুড়ে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর একটি হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ হচ্ছে। পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের পক্ষ থেকে জুমার নামাজের পরে কর্মী-সমর্থকদের প্রতিবাদে পথে নামার ডাক দেওয়া হয়েছিল। রাজধানী ইসলামাবাদে শুক্রবার স্কুল বন্ধ রাখা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।

ইমরান খান (৭০) বৃহস্পতিবার লং মার্চ মিছিলে অংশ নেওয়ার সময় তার গাড়িতে গুলি করা হয়। পিটিআই নেতার পায়ে গুলিবিদ্ধ হয়। ইমরানের পা থেকে ৪টি বুলেট বের করা হয়েছে। চিকিত্সকরা বলেছেন, গুলিবিদ্ধ পায়ের গুরুত্বপূর্ণ ধমনীগুলোর কোনটিই ক্ষতিগ্রস্ত হয়নি। ইমরান এখন হাসপাতালে সেরে উঠছেন।

গাড়িবহরে ওই হামলায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। ইমরানের রাজনৈতিক বিরোধীরাও এই হামলার নিন্দা করেছে। প্রেসিডেন্ট আরিফ আলভি এটিকে ‘জঘন্য হত্যা প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অবিলম্বে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক মহলও এ ঘটনার নিন্দা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন: ‘রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। আমরা সব পক্ষকে সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাই। ’ সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit