বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

‘সৌরভকে বেআইনিভাবে সরানো হয়েছে’ দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার রজার বিনি। তখনই গুঞ্জন ছিল ক্ষমতাসীনদের সাথে বুনিবনা না হওয়াতেই শেষ হলো সৌরভের দাদাগিরি। সৌরভ নিজেও এমন সিদ্ধান্ত খুশি মনে মেনে নেননি। উল্টো ইঙ্গিত হর্তাকর্তাদের দিকেই আঙুল ‍তুলেছেন।

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার বিষয়টি বেআইনি দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। স্থানীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, মামলাটি দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

এ বছরই বিসিসিআইয়ের সভাপতি পদে মেয়াদ শেষ হয় সৌরভের। তার পর আর তাকে সুযোগ দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সংস্থায় ছয়বছর এবং বোর্ডে ছয় বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। সেই হিসাব অনুযায়ী, সৌরভের কাছে আরও তিন বছর সময় ছিল বোর্ডের সভাপতি থাকার। 

শুক্রবার সৌরভকে না-রাখা নিয়ে প্রশ্ন তুলে মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ। তিনি বলেন, ‘বিসিসিআই-এর সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন? তাকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে।” আগামী সপ্তাহে প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

বিসিসিআই থেকে সরে যাওয়ার পর বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের নির্বাচনে লড়বেন বলে জানিয়েছিলেন সৌরভ। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হয়নি। সৌরভ পরে বলেন, ‘নির্বাচনই হল না। যে কোনও কারণেই হোক নির্বাচন হয়নি। জানি না কেন হয়নি।’ সৌরভও আর সভাপতি পদে লড়েননি। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit