বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরাতে বললেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের বাধ্যতামূলক সরানোর নির্দেশ দিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের এই অঞ্চলটি এখন পর্যন্ত রুশ সেনাদের দখলে রয়েছে। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এই আক্রমণে তারা বেশ সফলতাও পেয়েছে। ইউক্রেনীয় সেনারা এখন খেরসনের দিকে অগ্রস হচ্ছে। ফলে খেরসন ‘সংঘাতপূর্ণ’ অঞ্চলে পরিণত হয়েছে। 

কিছু দিন আগে খেরসনে নিযুক্ত রুশ প্রশাসন অঞ্চলের বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর অনেকে সরে গেলেও কিছু নাগরিক এখনো সেখানে অবস্থান করছেন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির খবরে বলা হয়েছে, ক্রেমলিনপন্থি অ্যাকটিভিস্টদের সঙ্গে এক সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন  বলেছেন, ‘খেরসনে যারা বসবাস করছে তাদেরকে অবশ্য সরাতে হবে। বেসামরিক নাগরিকদের ভয়ানক কর্মকাণ্ডের ভুক্তভোগী হওয়া উচতি নয়।’গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট পুতিন এই খেরসনসহ ইউক্রেনের মোট চারটি অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেছিলেন। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit