বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দিতে হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেকোনো বয়সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি করে দিতে হবে। এ ছাড়া একটি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ড র‌্যাকিংয়ে আসার বিষয়ে নজর দেওয়ার আহ্বানও জানান তিনি। আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যেকোনো বয়সে বিদেশে বিশ্ববিদ্যলয়ে পড়তে যেতে পারি। নিজ দেশের বেলায় এত প্রতিবন্ধকতা কেন? বঙ্গবন্ধু স্বায়ত্তশাসন দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলো যেন মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হয়ে ওঠে। মুক্তবুদ্ধি চর্চা ও বিকাশের কেন্দ্র হবে, পাশাপাশি একটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে উচ্চশিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এত প্রতিবন্ধকতা কেন? একবারের বেশি দেওয়া যাবে না (ভর্তি পরীক্ষা)। এই বয়সের পর আসা যাবে না। এটা পড়ে আসলে করা যাবে না, পড়াশোনার মধ্যে গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে না? আমরা তো জীবনব্যাপী শিক্ষার কথা বলছি। তাই যদি হয় তবে যেকোনো শিক্ষায় যেকোনো মানুষ আসতেই পারে। যেকোনো মানুষ জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন। পাবলিক বিশ্ববিদ্যালয় এত বড় বিশ্ববিদ্যালয়, দেশের মানুষের টাকায় চলে, সেই বিশ্ববিদ্যালয়ে কেন এত প্রতিবন্ধকতা?

তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার দেয়াল তুলে দিতে হবে। যেকোনো বয়সে যেকোনো মানুষের শিক্ষার অধিকার আছে। পরীক্ষা না দিয়ে তো সে ভর্তি হবে না। যোগ্যতা দেখিয়েই সে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। তার বয়স কুড়ি না পঞ্চশ সেটি বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। তাহলে আমরা যারা বিদেশে পড়ার সুযোগ পেয়েছি আমরা তো সুযোগ পেতাম না।   আমরা অনেকেই অনেক বয়সে অনেক রকম পড়াশোনা করে এসেছি।

দীপু মনি বলেন, আমরা তো পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি নানা কিছু নিয়ে। দেশ থেকে পাস করে আমাদের দেশের মেধবীরা  যারা বিদেশে পড়তে যান, গবেষণা করতে যান, আবার ফিরেও আসেন। সেই সব দেশে ভর্তি হতে গেলে একটি মাত্র পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া যায়। তাহলে আমাদের দেশে একটি পরীক্ষা দিয়ে কেন সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না?

উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেশের পাঁচ-ছয়টি বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির মধ্যে এসেছে। এটি শিক্ষার্থী-অভিভাকের অর্থ সাশ্রয়, তাদের হয়রানি কমানোর জন্য প্রয়োজন বলেও উল্লেখ করে তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit