বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বাংলাদেশের বিপক্ষে কোহলির নো বলের আবেদনে ভুল দেখছেন না আকরাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান তথা ক্রিকেটবিশ্বের অন্যতম ভয়ংকর পেস জুটি ছিলেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। তাদের গতি আর সুইংয়ের সামনে ব্যাটারদের অবস্থা ছিল থরহরি কম্পমান। মজার ব্যাপার হলো, দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ক্যারিয়ার শেষ হওয়ার অনেক বছর পরও ওয়াসিম-ওয়াকারের সম্পর্ক জুতসই নয়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েও দুজন দুই রকমের মত দিলেন।

ভারতের ইনিংসের ১৬তম ওভারে হাসান মাহমুদের করা একটি শর্ট বলে সিঙ্গেলস নেন বিরাট কোহলি। এর পরই তিনি আম্পায়ারের কাছে আবেদন জানান নো বল ডাকার। কারণ ওই ওভারে আরো একটি শর্ট বল দিয়েছিলেন হাসান। আম্পায়ার মারাইস এরাসমাস কোহলির কথা শুনে নো বল ডাকেন। বিষয়টি নিয়ে কোহলির কাছে উষ্মা প্রকাশ করেন সাকিব। সেই ঘটনা নিয়ে ওয়াকার ইউনুস বলেছিলেন, কোহলি আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি করে নো বল ডাকতে বাধ্য করেছে।

এটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার বলেছেন, “তখন সাকিব কোহলিকে বলছিল, ‘তুমি তোমার কাজ করো। আম্পায়ারদের নিজেদের কাজ করতে দাও। ’ আমরা যা বলেছিলাম, সেটাই সাকিব বলেছিল। যদি তুমি মাঠে কোনো কিছুর দাবি জানাও, তাতে আম্পায়ারদের ওপর চাপ বেড়ে যায়। তা ছাড়া কোহলি নিজেই একজন বড় নাম। তাই আম্পায়াররা চাপে পড়ে যাচ্ছে। ”

তবে ওয়াকারের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, ‘আমি মনে করি, যেকোনো ব্যাটারের জন্য এটা স্বাভাবিক। যদি সে একটি ওয়াইড বল দেখে থাকে, তাহলে সে অবশ্যই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আমি বর্তমান সময়ের নিয়ম জানি না, হয়তো এখনকার কোনো খেলোয়াড় এটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। ’উল্লেখ্য, ম্যাচটি ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit