বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইরানকে মুক্ত করার ঘোষণা দিলেন বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৫১ Time View

আন্তর্জাতিক ডেসক্ : শুরু থেকেই ইরানজুড়ে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, আমরা শিগগির ইরানকে মুক্ত করব এবং তেহরান সরকারের হাতে যারা আটক হয়ে আছেন, তারাও নিজেদের মুক্ত করতে সক্ষম হবেন। 

সেখানে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর ভয়াবহ পরিস্থিতির প্রতি জরুরি মনোযোগ দেওয়ার ও জো বাইডেনকে আরও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

প্রচারাভিযানে বাইডেন, ইরানের বিক্ষোভের প্রতি একাত্মতা পোষণ করে বলেন, চিন্তার কোনো কারণ নেই। আমরা শিগগিরই ইরানকে মুক্ত করতে যাচ্ছি এবং এর ফলে দেশটির সরকারকে চ্যালেঞ্জকারী বিক্ষোভকারীরা শিগগিরই নিজেদের মুক্ত করতে পারবেন।

তবে ঠিক কোন ধরনের ব্যবস্থা তারা নিতে যাচ্ছেন, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত সেপ্টেম্বরে ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়। এর পর থেকে সেই ঘটনার বিচার দাবিতে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সাত সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে এ পর্যন্ত নারী-শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে সহস্রাধিক মানুষ। অথচ এখন পর্যন্ত বিক্ষোভ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এ বিক্ষোভকে ঘিরে পশ্চিমাবিশ্ব ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার হচ্ছে। তবে ইরান এ বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে পশ্চিমাবিশ্বকে শুরু থেকেই অভিযুক্ত করে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit