মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সয়াবিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তারা গত মঙ্গলবার সয়াবিনের দাম বাড়ানোর প্রস্তাব জমা দেয়।

সংগঠনটি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ টাকা করার প্রস্তাব করেছে। বর্তমানে বোতলজাত ৫ লিটারের সয়াবিন তেলের বাজারমূল্য ৮৮০ টাকা। ৫ লিটারের বোতলে দাম ৭৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে ১৫৮ টাকায়। তাতে খোলা সয়াবিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

মাত্র এক মাস আগেই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয় লিটারে ১৪ টাকা। এখন আবার লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে সয়াবিনের দাম বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সাধারণত ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রস্তাব যাওয়ার পর তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit