মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ন্যানসি পেলোসির স্বামী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির স্বামী পল পেলোসি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। এ জন্য তিনি আপাতত বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন। খবর বিবিসির।

পল পেলোসি নিজ বাড়িতে এক হামলাকারীর হাতুড়ি হামলার শিকার হয়ে হাসপাতালে যাওয়ার ছয় দিন পর সেখান থেকে ছাড়া পেয়েছেন। এখন তিনি বাড়িতে পরিবারের সঙ্গে আছেন এবং সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকছেন বলে জানিয়েছেন ন্যানসি পেলোসি।পল পেলোসির ফেটে যাওয়া মাথা ও হাতের আঘাত সারাতে অস্ত্রোপচার করতে হয়েছে। গত শুক্রবার ন্যানসি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে এক অনুপ্রবেশকারী তাকে না পেয়ে তার স্বামী পলকে হাতুড়ি দিয়ে পেটায়।

এ হামলায় পল মাথা ও ডান হাতে আঘাত পান। তাকে জুকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনাস্থল থেকে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাকে ডেভিড ডেপাপে (৪২) বলে শনাক্ত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা বলেছেন, হামলায় অভিযুক্ত ডেপাপে কানাডার নাগরিক। ভিসিট ভিসায় যুক্তরাষ্ট্রে ঢোকার পর তিনি ১৪ বছর ধরে সেখানে অবৈধভাবে বাস করে এসেছেন। তাকে ফেরত পাঠানো হতে পারে বলে বুধবার জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ডেপাপেকে বর্তমানে আটক রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit