শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পাখি শিকারের অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২২৪ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) ২০২২ ইং। সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, সন্দীপ তালুকদার।

উক্ত স্থানে ৫ টি বিভিন্ন জাতের পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামক এক ব্যাক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)  আইন, ২০১২ মোতাবেক ৩০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ৫ টি পাখির মধ্যে জীবিত ৪ টিকে সকলের সম্মুখে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে বিনস্ট করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, র‍্যাব ৯ ও সাংবাদিকের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, সন্দীপ তালুকদার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit