শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২২৪ Time View

ডেস্কনিউজঃ ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় গরু চুরির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার ভোরে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি এলাকা থেকে বাবলী আক্তার নামে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়।

বাবলী আক্তার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি আন্তঃজেলা গরু চোর দলের ‘মহারানী’ হিসেবে পরিচিত বলে থানার সূত্র জানিয়েছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন বরিশালের মুলাদী থানার গলইভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জের দৌলতপুর থানা এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইলের নাগরপুর থানা এলাকার নুর ইসলামের ছেলে আরিফ (২২), ধামরাইয়ের কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)। তাদেরকে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতার হওয়ার বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এই চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরি করে বলে জানা যায়। গরু চুরির ঘটনায় ধামরাই থানায় একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছে। মামলাগুলো তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/বিপুল/০২.১১.২০২২/রাত ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit