বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সাংবাদিক খুনের ঘটনায় ৮৬ শতাংশ অপরাধীর শাস্তি হয়নি: ইউনেস্কো

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে সাংবাদিকদের খুন করা অপরাধীদের বেশির ভাগেরই শাস্তি হয়নি। শাস্তি না পাওয়া অপরাধীদের সংখ্যা প্রায় ৮৬ শতাংশের কাছাকাছি। এমনটাই দাবি ইউনাইটেড নেশনস্‌ কালচারাল অরগানাইজেশনের রিপোর্টে।বিশ্বে গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় ইউনেস্কো উল্লেখ করেছে, ‘‘সাংবাদিকদের খুন করেছে এমন ৮৬ শতাংশ মানুষই শাস্তি পায়নি।’’

ইউনেস্কোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘‘সাংবাদিকদের উপর হওয়া অপরাধের সঠিকভাবে তদন্ত করা উচিত। পাশাপাশি অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, সেই বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন৷’’

সাংবাদিকদের উপর হওয়া অপরাধ কমানোর জন্য উদ্যোগী হয়েছে জাতিসংঘ। আর তা নিয়ে আলোচনা করার সময়ই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক খুনের ঘটনার সংখ্যা চমকে দেওয়ার মতো বলেও উল্লেখ করা হয়েছে ইউনেস্কোর পক্ষ থেকে।

ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোলে এক বিবৃতিতে বলেন, ‘‘এত সংখ্যক অমীমাংসিত মামলা থাকলে স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার রক্ষা করা যায় না।’’

প্রসঙ্গত, ২০২০-’২১ সালে, ১১৭ জন কর্তব্যরত সাংবাদিককে তাদের কাজের সময় খুন করা হয়। পাশাপাশি আরও ৯১ জনকে খুন করা হয়েছিল যখন তারা কর্তব্যরত ছিলেন না। এদের মধ্যে অনেককেই তাদের স্ত্রী-সন্তানদের সামনে খুন করা হয়েছে বলেও ইউনেস্কো জানিয়েছে।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit