শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হবে..মংসুইপ্রু চৌধুরী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৬২ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘প্রশিক্ষিত যুবক উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর ২০২২ইং) সকাল সাড়ে দশটার দিকে  খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পুলিশ সুপারের কার্যালয় হয়ে খাগড়াপুর যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভা ও যুবকদের মাঝে যুব ঋণ, সেলাই মেশিন ড্রাইভিং লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের আহবায়ক হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক হাফিজা আইরিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার পাহাড়-সমতলে সমানভাবে মানুষের সেবায় নিবেদিত।

শিক্ষা-চিকিৎসা-জনস্বাস্থ্য-অবকাঠামো সবদিক দিয়েই পার্বত্য তিন জেলা আজ উন্নয়নের গতিধারায় যুক্ত হয়েছে। কিন্তু উন্নয়ন বিরোধীরা আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। তাই এখন থেকেই সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং অব্যাহত রাখতে যুব সমাজকে ভূমিকা নিতে হবে।  আলোচনা সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রশিক্ষিত যুবদের মাঝে , সেলাই মেশিন,যুব সংগঠনের নিবন্ধন, যুব ঋনের চেক তুলেদেন

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit