বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রানীশংকৈলে ইউএনও সহ ৪ জনকে শোকজ ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০০ Time View

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চাপোড় পার্ব্বতীপুর দাখিল মাদ্রাসা ভূয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন ও আদালত অবমাননার অভিযোগে ২৪ অক্টোবর সোমবার ইউএনও সহ চার জনকে শোকজ করেছে আদালত। আদালতের মামলা সূত্রে জানা যায়, ছাত্র বিহীন ২৩৬ জনকে ভূয়া ভোটার তালিকা অনুমোদন করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলীকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেয় এডহোক কমিটির সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।

মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার রমজান আলী তার নিঃসন্তান ভ্রাতা মোজাম্মেল হককে ভোটার করা ও আনিকুল ইসলামের ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা থাকা সত্তেও ভোটার না করায় গত ১০ অক্টোবর মাদ্রাসা সুপার রমজান আলী সহ ৬ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সহকারি জজ আদালতে মামলা করেন অভিভাবক আনিকুল ইসলাম।

আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী গনের বিরুদ্ধে সমন জারি করেন। আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত করায় গত ২৪ অক্টোবর পুনরায় বিবাদীগণকে শোকজ করেন আদালত। নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে কারন দর্শাইবার জন্য সুপার রমজান আলী, এডহোক কমিটির সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, শিক্ষক প্রতিনিধি হাকিম, প্রিজাইডিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলীকে শোকজ করেন।

এব্যাপারে অভিভাবক আনিকুল ইসলাম বলেন,”চাপোড় পাব্বর্তীপুর মাদ্রাসায় নিয়মিত ৩০-৪০ জন শিক্ষার্থী রয়েছে। ২৩৬ জন ভোটার কিভাবে হলো তা আমাকে হতবাক করেছে। নিয়োগ বানিজ্য করবেন বলেই মাদ্রাসা সুপার কৌশলে তার মনোনীত লোকদের ম্যানেজিং কমিটিতে নিয়ে এসেছেন । এছাড়াও মাদ্রাসা স্থাপনের ক্ষেত্রে ১৫০শতক জমি থাকার নিয়ম থাকলেও সেখানে রয়েছে মাত্র ৪০ শতক জমি।”এব্যাপারে মাদ্রসা সুপার রমজান আলী’র সাথে তথ্য চাইতে গেলে তিনি সংবাদকর্মি দেখে সটকে পড়েন।

এ প্রসঙ্গে সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির মুঠোফোনে বলেন, আদালতে সুপার কি প্রতিবেদন দিচ্ছে দেখা যাবে। তাছাড়া নিঃসন্তানরা কিভাবে ভোটার হয় তা খতিয়ে দেখা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit