শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাশিয়াকে যে কারণে ‘ভয়াবহ পরিণতির’ হুশিয়ারি দিল ব্রিটেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।

সোমবার ব্রিটেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হুশিয়ারি দিয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এ ছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না। 

তিনি আরও বলেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদের জন্য, পারমাণবিক অস্ত্রের যে কোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। 

এ দিকে সোমবার সকালে ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ৫০টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। 

কিয়েভের কর্মকর্তারা বলেছেন, সাতটি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ২৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ৯.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit