রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

১৫২ দেশ ইসরায়েলি পরমাণু বোমা ধ্বংসের পক্ষে, বিপক্ষে ৫ দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে অবশ্যই তার পরমাণু বোমা ধ্বংস করে ফেলতে হবে। পাশাপাশি এর পারমাণবিক সাইটগুলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ’র আওতায় নিয়ে আসতে হবে। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা এমন এক রেজ্যুলুশনের পক্ষে ভোট দিয়েছে ১৫২ দেশ। অপরদিকে বিরুদ্ধে ভোট দিয়েছে মাত্র পাঁচ দেশ। 

গতকাল রবিবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু বোমা ধ্বংসের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মাইক্রোনেশিয়া ও পালাউ। এছাড়া ২৪টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি ও ভারত।

মিশরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও ১৯টি দেশ। যে ১৫২টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে। ইসরায়েলের কাছে ৮০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। তবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তেল আবিব কখনো অস্বীকার বা স্বীকার কিছুই করেনি। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতেও সই করেনি তারা। ইসরায়েল প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে ১৯৬৬ সালের শেষের দিকে বা ১৯৬৭ সালের প্রথম দিকে। তবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এ নিয়ে অস্পষ্টতার নীতি বজায় রেখেছে।

সূত্র: জেরুজালেম পোস্ট।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit