সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশ্ব মিতব্যয়িতা দিবস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দিবসটি বিশ্ব সঞ্চয় দিবস নামেও পরিচিত। তবে পূর্বে এটি ওয়ার্ল্ড থ্রিফট ডে নামে পরিচিত ছিল। দিবসটিতে প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়। ১৯২৪ খ্রিস্টাব্দে ইটালির মিলানে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম আন্তর্জাতিক সেভিংস ব্যাংক কংগ্রেসের সম্মেলনের শেষদিনটিকে বিশ্ব সঞ্চয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। ইতালির অধ্যাপক ফিলিপ্পো রাভিজ্জা সম্মেলনের শেষদিনে এ ঘোষণা করেন।

১৯২৫ সালে প্রথম বিশ্ব সঞ্চয় দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সঞ্চয় আপনাকে একটি উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত করে’। বর্তমানে যুদ্ধ, আর্থিক মন্দা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ভবিষ্যতের শঙ্কা এড়িয়ে যাওয়া যায় না। তাই প্রতিটি মানুষকেই নিজের এবং পরিবারের কথা ভেবে সঞ্চয়ে উৎসাহী হওয়া উচিত। সঞ্চয়ের প্রবণতা বাড়লে শুধু নিজের বা পরিবারের উন্নতি হয় না, এটি একটি দেশের অর্থনীতেকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

এ কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সঞ্চয় দিবস পালনে বিশেষ জোর দিয়ে থাকে। উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। এ ক্ষেত্রে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit