শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুরের পদ্মায় ধরা পড়ছে ইলিশ-পাঙ্গাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৯০ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে জেলেদের জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা শেষে নদীতে প্রত্যাশিত ইলিশ না পেলেও মিলছে পাঙ্গাস। তবে অভিযান সফল হওয়ায় নদীতে বিভিন্ন প্রজাতির মাছসহ ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানান মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা।

জেলে আনোয়ার হোসেন মাঝি বলেন, অভিযান শেষে শুক্রবার রাত ১২টার পর থেকে মাছ ধরতে নদীতে নেমেছি। ফলে আবার ইলিশের পাইকারি বাজার  বড়স্টেশন মাছঘাটে কর্মচাঞ্চল্য ফিরেছে। অভিযান সফল হওয়ায় কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও জালে ধরা পড়ছে পাঙ্গাস আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ। তবে সামনের দিনগুলোতে ইলিশ না পেলে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হবে।

আড়তদার সম্রাট হোসেন জানান,  ইলিশের আমদানি কম ও চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি। সেইসাথে পাঙ্গাসের আমদানি বেশি হলেও  দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে ১ কেজি থেকে ১১শ’ গ্রামের ইলিশ ১১০০ থেকে ১১৫০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে । আর ৭শ’ থেকে ৯শ’  গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়। আর পাঙ্গাস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি দরে।

চাঁদপুর মৎস্য বনিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন , প্রতিদিন গড়ে ইলিশের আমদানি ২০০ থেকে ২৫০ মণ ইলিশের আমদানি, আর সেখানে ৭ কেজি থেকে ১৫ কেজি ওজনের নদীর পাঙ্গাস ১শ’ মণ আমদানি হচ্ছে। চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সিটিউটের ইলিশ গবেষক ড, মোহাম্মদ আশরাফুল আলম জানান, সকলের প্রচেষ্টায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায়  বিভিন্ন প্রজাতির মাছসহ ইলিশের  উৎপাদন ৫ লক্ষ ৬৫ হাজার মেট্রিক টন থেকে ৬ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit