বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

স্কুল নিবন্ধনের দাবি : ৮ দিন হেঁটে ঢাকায় এলেন দৃষ্টিহীন শিক্ষক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হলেও নিবন্ধন পায়নি। নিবন্ধনপ্রাপ্তির দাবিতে আট দিন হেঁটে নেত্রকোনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় এসেছেন বলে দাবি করেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান।  

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দৃষ্টিহীন হাবিবুর রহমান স্কুলের সহশিক্ষিকাকে নিয়ে অবস্থান কর্মসূচিতে এই দাবি করেন। এ সময় হাবিবুর রহমান বলেন, ‘দীর্ঘ ২৫ বছর পরও আমার অটিজম ও প্রতিবন্ধীদের বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। অথচ আমার এই বিদ্যালয়টি নেত্রকোনায় প্রথম প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়। আমার বিদ্যালয়ে ১০ জন শিক্ষক-শিক্ষিকা এবং চারজন কর্মচারী রয়েছেন। ’

তিনি আরো বলেন, ‘২০০৯ সাল থেকে বারবার স্কুলটি এমপিওভুক্তির জন্য আবেদন করলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আমি আমার দাবি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেত্রকোনা থেকে পায়ে হেঁটে এসেছি। আমি চাই প্রতিবন্ধীদের শিক্ষার বৃহৎ স্বার্থে অটিজম ও প্রতিবন্ধীদের বিদ্যালয়টি এমপিও স্বীকৃতি পাক। ’

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit