বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ফরিদপুর বিভাগে বিএনপির সমাবেশ সফল করতে শরীয়তপুরে প্রস্তুতি সভা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৬০ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ফরিদপুর বিভাগে বিএনপির গণসমাবেস সফল করার লক্ষ্যে ৩১ অক্টোবর সকালে শরীয়তপুর প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপির এক অংশ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের মডেল টাউনের বাড়িতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন

সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুদ ও সদস্য জামার শরীফ হিরু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, মাহফুজুর রহমান, মান্নান মাদবর, যুগ্ম সম্পাদক দুলাল খান, মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান গগন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝি, যুবদল নেতা আলী হোসেন মোল্যা, ইছাহাক মাদবর, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমিনুর রহমান আমান, সদর উপজেলা যুবদল সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, যুবদল নেতা কামাল ঢালী, মনির চৌধুরী, রাশেদ খান মেনন, জাকির তালুকদার, আনোয়ার হোসেন আকন্দ, কাইউম মৃধা, খোকন বেপারী, মকবুল চৌধুরী প্রমূখ।

সভা থেকে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি। চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুৎ, সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, দুঃশাসন, খুন-গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা বেড়েই চলছে। দেশে গণতন্ত্রের কোন চর্চা নাই। গণতন্ত্র ফিরিয়ে আনতে ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশে সকলকে সফল করতে হবে। সমাবেশ স্থলে পৌঁছতে আপনাদের অনেক বাধা আসতে পারে। পরিবহন বন্ধ করে দিতে পারে। তবুও সমাবেশ স্থলে পৌঁছতে হবে। আপনারা কিভাবে সমাবেশ স্থলে পৌঁছবেন তা পূর্বে থেকে পরিকল্পনায় রাখতে হবে। সেখান থেকেই শৈরাচারী সরকারের পতন শুরু হবে।

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit