বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শরীয়তপুরে মাইক্রোবাস খাদে পড়ে বাবা-মেয়ের মৃত্যু, আহত-৩

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে মাইক্রোবাস খাদে পড়ে এডভোকেট রাশেদুল হক (৩৮) ও তার মেয়ে মাইশা (১৮ মাস) নিহত হয়েছেন। রোববার রাত আড়াইটার দিকে নড়িয়া উপজেলার রাজনগর জামতলা এলকায় এই দূর্ঘটনা ঘটে। এই সময় নিহতের স্ত্রী সোহানা আক্তার মিলি, মেয়ে মেবিন ও গাড়ি চালক কামরুল হাসান আহত হয়েছেন। নিহত রাশেদুল হক শরীয়তপুর জেলা জজ আদালতের আইনজীবী ও সদর উপজেলার দাদপুর গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে ছিলেন। আইনজীবী রাশেদুলের মৃত্যু শোকে আদালতের সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছেন জেলা আইনজীবী সমিতি।

গাড়ি চালক আহত কামরুল হাসান জানান, গত ২৬ অক্টোবর তারা শরীয়তপুর থেকে কক্সবাজার ভ্রমণের জন্য যান। ২৯ অক্টোবর তারা কক্সবাজার থেকে শরীয়তপুরে ফেরার পথে ঢাকা পর্যন্ত গাড়ি চালান চালক নিজেই। তারপর থেকে এডভোকেট নিজেই গাড়ি চালাতে শুরু করেন। শরীয়তপুরের জাজিরা উপজেলা পার হয়ে নড়িয়া উপজেলার জামতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নড়িয়া থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit