শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চেনা জিম্বাবুয়ের সঙ্গে অচেনা লড়াই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : সিকান্দার রাজা দিশেহারা। এই কারও কাঁধে চড়ে বসেন, একটু পর জড়িয়ে ধরেন অন্য কাউকে। অবিশ্বাস্য কীর্তির নায়ক হওয়ার পর কী করবেন, বুঝে উঠতে পারেন না যেন। ধারাভাষ্যকক্ষে বসা পমি এমবাংওয়ার ‘হৃদয় থেমে যায়’, ব্র্যাড ইভান বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গড়ে ফেলেন বিশাল কীর্তি; সারাজীবন মনে রাখতে পারবেন এমন। পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের নাটকীয় জয়ের আগে-পরের ঘটনা এসব। এক রানের জয়। তবুও উচ্ছ্বাস আর আবেগের কমতি নেই এতটুকু। সম্ভবত এই জয় তাদের করে দিলো অনেকটা অচেনাও, অন্তত বাংলাদেশের জন্য।

নিয়মিতই তাদের সঙ্গে খেলা হয়। গত এক দশে জয়ই বেশির ভাগ সময় যেখানে বাংলাদেশের নিয়তি। সবমিলিয়ে সবচেয়ে বেশি ১৯টি-টোয়েন্টির প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, বাংলাদেশই জিতেছে তার ১২টি। কিন্তু পাকিস্তানের সঙ্গে জয়ের সুখস্মৃতি যখন সবচেয়ে টাটকা, তখন তারা সম্ভবত কিছুটা অচেনা। পরিচিত ভাঙাচোরা রূপটা এখন আর নেই তাদের। অধিনায়ক ক্রেইগ আরভিন যেমন বলছেন, ‘পাকিস্তানের জয় নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। ’ সেমিফাইনালে যাওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ টিকিয়ে রাখতে চান তারা। জিম্বাবুয়ে যে ওই পথে ফেভারিটও, ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন তেমন। তার সঙ্গে দ্বিমত করার লোকও খুব একটা আছে বলে মনে হয় না।

জিম্বাবুয়ের স্মৃতি যখন পাকিস্তানকে হারানোর অবিশ্বাস্য কীর্তি, বাংলাদেশের জন্য তার উল্টো। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছেন সাকিব আল হাসানরা। মাঠের ভেতরের পারফরম্যান্সে, বাইরের ঘটনায় সমালোচনার চাপে দল থাকছে নিয়মিত। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দেখার স্মৃতিও তেমন সুখকর নয়। বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল তাদের মাটিতে গিয়ে। টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের মুখেও তাই স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের জন্য আছে ‘সম্মান’।

‘অবশ্যই ওদের জন্য আমাদের পরিকল্পনা আছে। তবে আমরা জিম্বাবুয়েকে সম্মান করি। পাকিস্তানে বিপক্ষে তাদের অসাধারণ পারফরম্যান্সকে মূল্যায়ন করি। ওই ম্যাচের প্রতিটি বল আমরা দেখেছি। পাকিস্তানের বিপক্ষে তারা যেভাবে জিতেছে, এটা অবিশ্বাস্য। পুরো কৃতিত্ব ও সম্মান তাদের প্রাপ্য। ’একই দিনে মাঠে নামছে ভারত ও পাকিস্তানও। তাদের পাশ কাটিয়ে বাংলাদেশের ম্যাচে তাই বিশ্বের নজর তাই স্বাভাবিকভাবেই থাকবে কম। তবে দুই দলের জন্য ম্যাচটা যে ভীষণ গুরুত্বপূর্ণ, তা তো বলেই দেওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit