শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

কুবিতে প্রতি আসনের বিপরীতে ৩১ শিক্ষার্থীর আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

ডেসক্ নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তিতে আবেদন করেছেন ৩২ হাজার শিক্ষার্থী। আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। গত ২৮ অক্টোবর রাতে আবেদনের কার্যক্রম শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ১ হাজার ৪০টি আসনের বিপরীতে ৩২ হাজার ৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী। তিনি জানান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে ১৮ হাজার ৬৩২টি, কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন পড়েছে ৭ হাজার ৯০৭ টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। মেধা তালিকা প্রকাশের বিষয়ে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এবছর দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিল ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন শিক্ষার্থী।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit