বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম

ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিনে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেসক্ : সাবমেরিন সেবায় কাজ করা নারীরা যৌন হয়রানি ও বুলিংয়ের শিকার হয় এমন অভিযোগ ওঠার পর তদন্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর প্রধান। অ্যডমিরাল বেন কি এমন অভিযোগকে জঘন্য বলে আখ্যা দিয়ে বলেন, ‘ব্রিটিশ নৌবাহিনীতে যৌন হয়রানির কোনো স্থান নেই এবং এটা কোনোভাবেই সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।’ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী নৌকর্মকর্তা অভিযোগ করেছেন যে ঘুমন্ত অবস্থায় তাকে এক উচ্চপদস্থ কর্মকর্তা নির্যাতন করেছে। এছাড়াও আরেক সিনিয়ন কর্মকর্তা তার কিডনি বরাবর আঘাত করেছে। 

এছাড়াও আরেক কর্মকর্তার বিরুদ্ধে ওই নারী নগ্ন করে ছবি তোলার অভিযোগও করেন। আরেক নারী অভিযোগ করেছেন, তাদেরকে বারবার যৌনকর্ম করতে বলা হতো। 

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit