সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

আলমগীর মানিক,রাঙামাটি ।
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৭৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয় সম্মুখ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিউনিটি পুলিশিং বিষয়ক আলোচনা অনুষ্টিত হয়। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার তরিকুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।

এতে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্কাউট সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মীগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান পুলিশ অতীতের চেয়ে বর্তমান সময়ে অনেকাংশে শক্তিশালী। তারা অতীতের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। পুলিশের প্রতি বর্তমানে সাধারণ মানুষের আস্থা এসেছে।

সাধারণ মানুষ পুলিশের প্রতি আরো বেশি আস্থা বাড়াতে পুলিশকে কাজ করে যেতে হবে। পুলিশের কার্যক্রমে যদি আরো স্বচ্ছতা বাড়ানো যায় তাহলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আরও বেশি আস্থা বাড়বে। তাই সাধারণ মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ কাজ গুলো দ্রুত করতে পুলিশের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit