বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

চেচেনরা জিহাদে অংশ নিয়েছে: রমজান কাদিরভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহ থেকে খেরসনে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ার তুমুল লড়াই শুরু হয়েছে।এতে ২৩ রুশ সেনা নিহত এবং আহত হয়েছেন আরও ৫৮ জন। বৃহস্পতিবার টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ এ কথা বলেন।

তিনি বলেন, হ্যাঁ, সেদিনের প্রথম দিকে আমরা অনেক ক্ষতির মুখে ছিলাম। তবে চেচেনরা জিহাদে অংশ নিয়েছে এবং যদি তাদের নিয়তি হয় পবিত্র যুদ্ধে মৃত্যু, তাহলে এটা প্রত্যেক মুসলমানের জন্য সত্যিকারের একটি সম্মান ও আনন্দের বিষয়।

কাদিরভ বলেন, হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ খেরসন অঞ্চলে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। মৃত ও আহতদের একটি চূড়ান্ত তালিকা করা হয়েছে। এ ঘটনায় ২৩ জন সেনা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, হামলার পর চেচেন বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায়। এই হামলায় প্রায় ৭০ ইউক্রেনীয় নিহত হয়েছেন।

প্রসঙ্গত, চেচেন নেতা রমজান কাদিরভ রাশিয়ার দক্ষিণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার প্রধান। তিনি নিজেকে পুতিনের পদাতিক সেনা হিসাবে দাবি করেন। কাদিরভ তার দেশ থেকে অনেক লোককে ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছেন। 

সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit