বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ঘরেই রাঁধুন থাই স্যুপ, রইল রেসিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৪৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চাইনিজ খেতে কে না ভালোবাসে! অনেকেই চাইনিজ রেস্তোরাঁয় খেতে গেলে প্রথমেই স্যুপ অর্ডার করেন। এক বাটি ধোঁওয়া ওঠা গরমাগরম স্যুপ পেট, মন দুই ভরাতে পারে। তবে আপনি চাইলে বাড়িতেও রেস্টুরেন্টের মতো স্যুপ বানাতে পারেন। আজ আমরা আপনাদের জানাব থাই স্যুপের রেসিপি। খুব কম সময়েই তৈরি করা যায় সুস্বাদু এই স্যুপ। 

তাহলে দেখে নিন বাড়িতে কীভাবে বানাবেন থাই স্যুপ।

থাই স্যুপ তৈরির উপকরণ

তিনটি ডিমের কুসুম, আধ কাপ চিলি সস, আধ কাপ টমেটো সস, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ মাশরুম, হাফ কাপ মাঝারি সাইজের চিংড়ি, ১টি চিকেন ব্রেস্ট ( ছোট ছোট টুকরো করে রাখবেন), ৪-৫ স্লাইস আদা, লবণ ও চিনি স্বাদমতো, ১ চা চামচ মরিচের গুড়া, ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ সয়া সস, ২টা স্টিক লেমনগ্রাস, কয়েকটা কাঁচা মরিচ, পরিমাণমতো গোলমরিচ গুড়া।

থাই স্যুপ তৈরির পদ্ধতি 

> একটি বাটিতে ডিমের কুসুম, চিলি সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। 

> এই মিশ্রণে মাশরুম, চিংড়ি, চিকেন, আদা, চিনি, লবণ, লঙ্কা গুড়া, লেবুর রস, সয়া সস দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিন। তারপর এতে পাঁচ কাপ পানি দিয়ে মিশিয়ে নিন। লেমনগ্রাস কুচি করে দিয়ে দিন এই মিশ্রণে।

> এবার গ্যাস জ্বালিয়ে স্যুপটি ফোটান ১৫ মিনিট। ঘন ঘন নাড়তে থাকবেন।

> স্যুপ কিছুক্ষণ ফোটার পর কাঁচা মরিচ ও গোলমরিচ গুড়া দিয়ে দিন। আবারও নাড়তে থাকুন। আরও কিছুক্ষণ ফোটান। 

> চেক করে নেবেন চিকেন ও চিংড়ি সেদ্ধ হয়েছে কিনা। তারপর পরিবেশন করুন গরমাগরম থাই স্যুপ।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/সকাল ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit