বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি : বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তেজস্ক্রিয় বোমা বা অন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিরুদ্ধে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার দিবাগত রাতে জাতিসঙ্ঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, রাশিয়া কিয়েভ সরকার কর্তৃক তেজস্ক্রিয় বোমার ব্যবহারকে পারমাণবিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে।

ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে- মস্কোর এমন অভিযোগ দেশটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। বরং তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পারমাণবিক উপাদানযুক্ত বোমা হামলার হুমকির ষড়যন্ত্রের অভিযোগ করেছে।

মঙ্গলবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এ অভিযোগ নিয়ে আলোচনা হয়।

সোমবার ন্যাটো মহাসচিব ইয়েনস স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো মিত্ররা রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার অবশ্যই এটিকে উত্তেজনা বৃদ্ধির অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত না।’

এদিকে রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ গণমাধ্যমকে বলেন, ‘রাশিয়ার বাহিনী তেজস্ক্রিয় দূষণের অধীনে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি নিশ্চিত করেছেন যে, ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় কোনো অঘোষিত পারমাণবিক কার্যকলাপ বা উপাদান পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ইউক্রেনের ভূখণ্ডে সামরিক জৈবিক কার্যক্রম পরিচালনা করছে- রাশিয়ার এমন অভিযোগ নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের অনুরোধ করেছে রাশিয়া।

সূত্র : ভয়েস অব আমেরিকা

কিউএনবি/বিপুল/২৭.১০.২০২২/দুপুর ১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit