সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

লাইভ শো চলাকালে রেডিও জকির মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লাইভ শো চলছিল রেডিওতে। এ সময় হঠাৎ হার্টঅ্যাটাকে মৃত্যু হয় রেডিও জকির। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। মারা যাওয়া রেডিও জকির নাম টিম গফ। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ‘জেনএক্স রেডিও’-এর সকালের একটি অনুষ্ঠান লাইভ করার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে টিম গফের।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের মতো এফএম চ্যানেলে সকালের ‘ব্রেকফাস্ট শো’ সঞ্চালনা করছিলেন টিম গফ। শ্রোতাদের বাজিয়ে শোনাচ্ছিলেন গান, বলছিলেন কথা। কিন্তু মাঝপথেই থেমে যায় সেই সংগীত।

কিছুক্ষণ পর গান ফের চালু হয়ে গেলেও ফিরলেন না শোয়ের সঞ্চালক টিম গফ। অনুষ্ঠান চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। অনুরাগীদের জন্য গান বাজাতে বাজাতেই মৃত্যু হলো এই আরজের।

৫৫ বছর বয়সি টিম গফ ছিলেন ব্রিটেনের সাফ্লকের বাসিন্দা। তার কর্মস্থল জেন এক্স রেডিওর এক কর্মকর্তা জানান, আশির দশক থেকে রেডিওর সঙ্গে যুক্ত টিম। বছরখানেক আগে অবসর নেন কাজ থেকে।

কিন্তু কিছু দিন আগেই ‘জেন এক্স রেডিও’-র জন্যই অবসর ভেঙে ফিরে আসেন তিনি। চ্যানেলটির সূচনালগ্ন থেকেই তাদের সঙ্গে কাজ করছিলেন টিম। এতই কাজপাগল ছিলেন যে, নিজের বাড়িতেই একটি স্টুডিও বানিয়ে নেন এবং মৃত্যুর সময় সেখানে বসেই কাজ করছিলেন তিনি।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit