রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

জৈন্তাপুরে রাইছ মিলে ডাকাতি! গার্ডকে বেধে রেখে চাল লুট

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জৈন্তাপুরে রাইছ মিল গার্ডকে বেধে রেখে চাল লুট করেছে অজ্ঞাতনামা ডাকাত দল। গত ২৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়াস্থ এফ্রাম সেমিঅটো রাইছ মিলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়াস্থ এফ্রাম সেমিঅটো রাইছ মিলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৬/৭ জনের এক দল ডাকাত মিলের গার্ড (প্রহরী) আব্দুল মান্নানের হাত পা ও চোখ বেধে রেখে ৩২ বস্তা চাল নিয়ে যায়।

এফ্রাম সেমিঅটো রাইছ মিলের সত্ত্বাধিকারী ফুয়াদ আহমদ জানান, অজ্ঞাতনামা ডাকাত দল কর্তৃক মিলে চাল লুটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ৩২ বস্তা চাল নেয়ার পর অবশিষ্ট চালের বস্তাগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। লুটকৃত চালের বাজার মূল্য ১ এক লক্ষ ২ হাজার টাকা। আমি এ সময় আমার কর্মচারী সহ আশপাশের লোকজনকে ডেকে এনে ঘটনাটি অবগত করি।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে আলাপকালে জৈন্তাপুর মডেল থানার সাব ইন্সপেক্টর হাফিজ বলেন, মাল লুট হয়েছে সত্যি। তবে কেবা-কারা নিয়েছে তা জানা যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর এফ্রাম সেমিঅটো রাইছ মিল থেকে ২৩ বস্তা চাল চুরি হয়। এ ব্যাপারে রাইছ মিল মালিক ফুয়াদ আহমদ মিলের কেয়ারটেকার আব্দুল মান্নান সহ ২/৩জনকে অজ্ঞাতনামা করে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit