মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়  আশুলিয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগে ইনজেনিটেক্স শ্রমিকদের বিক্ষোভ

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন। জর্জিয়া মেলোনিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত। ‘

শেখ হাসিনা বন্ধুপ্রতিম ইতালির জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। কারণ, তারা জর্জিয়া মেলোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে এবং তাকে ইতালির ইতিহাসে প্রথম নারী নেতা হিসেবে নির্বাচিত করেছে। শেখ হাসিনা লেখেন, ‘আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার ক্যারিসমেটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। আমাদের সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের ওপর দৃষ্টি রেখে। প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচল এবং উৎপাদনশিল্পের মতো অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরো বিস্তৃত ও শক্তিশালী করতে আগ্রহী।

তিনি আরো বলেন, যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি, সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। এই বিষয়ে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। চিঠিতে শেখ হাসিনা মেলোনিকে তার সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া তিনি জর্জিয়া মেলোনির সুস্বাস্থ্য ও সুখ এবং বন্ধুপ্রতিম ইতালির জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit