সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নির্বাচনে অংশগ্রহণ ছাড়া দল জনবিচ্ছিন্ন হয়ে যায় : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, উন্নত দেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সব দলের উচিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। যারা নির্বাচন না করে ষড়যন্ত্রের রাজনীতি করে তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়। আজ মঙ্গলবার পাবনা জেলার সাঁথিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের পরবর্তী লক্ষ্য ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করা।

সে সময় আমি ও আমরা থাকব না, দেশ থাকবে, আওয়ামী লীগ থাকবে। ’তিনি আরো বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত একটি দেশ পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া। আর এ দেশের দায়িত্ব গ্রহণের জন্য সুশৃঙ্খল একটি সংগঠন তৈরি করা। যেখানে নেতৃত্ব দেবে জ্ঞানে-গুণে পরিপূর্ণ একটি তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে আমাদের সেভাবে তৈরি করতে হবে। ’সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ না হলে বিশ্বের লাখ লাখ মানুষ না খেয়ে মারা যেতে পারে। প্রধানমন্ত্রী আমাদেরকে সচেতন হতে বলেছেন, সাশ্রয়ী হতে বলেছেন। আর এটি কোনো দেশীয় সংকট নয়, বৈশ্বিক সংকট। ’

অথচ এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি-জামায়াত মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তারা অপপ্রচার চালিয়ে দুর্নীতির কথা বলছে।  দুর্নীতি কত প্রকার ও কী কী ২০০১-০৬ আমলে হাওয়া ভবন তৈরি করে তারা দেখিয়েছে। ২২ হাজার কোটি টাকা নিয়ে তারেক রহমান লন্ডনে বসে আছে। ’সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া জাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit