বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সত্য বলার জন্য জীবন দিয়ে মূল্য দিয়েছে আরশাদ : ইমরান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিকদের একজন আরশাদ শরীফকে কেনিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ এটিকে ‘ভুলক্রমে হয়ে যাওয়া একটি ঘটনা’ বলে জানিয়েছে। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি আরশাদ শরীফের হত্যাকাণ্ডে স্তম্ভিত। সত্য বলার জন্য জীবন দিয়ে মূল্য দিয়েছে সে। তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং লুকিয়ে থাকতে হয়েছিল কিন্তু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য বলা অব্যাহত রেখেছিল, শক্তিশালীদের মুখোশ উন্মোচন করছিল। আজ পুরো দেশ তার মৃত্যুতে শোক জানাচ্ছে।

আরেকটি টুইটে ইমরান লিখেছেন, আমরা রাষ্ট্রীয় বর্বরতায় পতিত হয়েছি, সভ্য সমাজে এটি অপরিচিত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা সত্য প্রকাশে সাহস দেখায় ও ভুলগুলো তুলে ধরে (তাদের দমন করা হচ্ছে)। উল্লেখ্য, পাকিস্তানের এআরওয়াই টিভিতে একটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। দুই মাস আগে ইমরান খানের ঘনিষ্ঠ ব্যক্তি শাহবাজ গিলকে নিয়ে একটি অনুষ্ঠান করেন তিনি।

সেখানে শাহবাজ গিল সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন। সেই ঘটনার পর সাংবাদিক আরশাদ শরীফের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। তাকে চাকরিচ্যুত করে এআরওয়াই। এরপর গ্রেফতার ও হয়রানি থেকে বাঁচতে প্রথমে দুবাইয়ে এবং পরবর্তীতে কেনিয়ায় যান আরশাদ। সেখানেই হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি। 

 সূত্র : এএনআই নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit