মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

বাম সংগঠনে যুক্ত বলে ঢাবি হল থেকে তাড়ানোর হুমকি ছাত্রলীগের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীকে বাম সংগঠনের সাথে যুক্ত থাকায় মেরে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের দুই নেতা। সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে হলের ২২৩ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আহমদ উল্লাহ আশরাফ ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেজভী হাসান। তারা হল ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম মামুনের অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থী সামির সাদিক লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

এ ঘটনায় হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সামির। লিখিত অভিযোগে তিনি বলেন, ‘গতকাল রাত ১টায় অভিযুক্ত দুজন আমার বইপত্র, ফোন সার্চ শুরু করে এবং আমার কাছে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক প্রস্তাব, ছাত্র ফেডারেশনের গঠনতন্ত্রসহ অন্য বই পেয়ে তারা সারা রাত আমাকে মানসিক টর্চার করে এবং মারধরের হুমকি দেয়। ’

লিখিত অভিযোগে তিনি আরো বলেন, ‘এমনকি তারা আমার বাবা-মাকে ফোন করে আমাকে নিয়ে যেতে বলে। অন্যথায় তারা আমাকে মেরে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। যা আমার বাবা-মাকেও সারা রাত দুশ্চিন্তার মধ্যে রাখে।  এমতাবস্থায় আতঙ্কগ্রস্ত হয়ে আজ সকালে আমার বাবা-মা ঢাকায় এসেছে। ’

সামির সাদিক লিখিত অভিযোগে অবিলম্বে প্রশাসনের কাছে তাকে এবং তার বাবা-মাকে যারা মানসিক নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং হলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

অভিযুক্ত আহমাদ উল্লাহ আশরাফ ও রেজভী হাসানকে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে হল ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম মামুন কালের কণ্ঠকে বলেন, ‘আমি বিষয়টি সকালে জেনেছি। সে যেভাবে বলেছে আসলে ঘটনাটা সে রকম নয়। এখানে মারামারি বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। তার কাছে ভিন্ন আদর্শের, সমাজতান্ত্রিক চিন্তাধারার কিছু বই পাওয়ার কারণে তাকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল। আর তার পরিবারের সাথে যে ছেলে কথা বলেছিল সে ছাত্রলীগের সাথে জড়িত নয়। ’

এদিকে এ বিষয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত সকলের সাথে কথা বলে বিষয়টি মিটমাট করা হয়েছে বলে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ ছেলেটি অভিযোগ করার আগেই বিষয়টি মিটমাট করা হয়েছে। সে বর্তমানে ওই রুমেই অবস্থান করছে। তার নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit