বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

বিএনপির সঙ্গে জোটের বিষয়ে যা বললেন জি এম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২২৮ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বিএনপির সঙ্গে এখনই জোট করছি না। আগামী দিনের পরিস্থিতি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছি, প্রার্থী তৈরি করছি। নির্বাচনে আমরা জোট করব কি না, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনের কাছাকাছি সময়ে সিদ্ধান্ত নেব। কী করব, শেষ পর্যন্ত কী হবে, সেটা এখনও আমরা জানি না।

তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টি যেমন সুশাসন দিয়েছিল, পরবর্তীতে কোনো সরকার সেরকম দিতে পারেনি। আমরা এখন সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে জনগণের সামনে হাজির হচ্ছি। নির্বাচনের আগে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।

এর আগে, জি এম কাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

কিউএনবি/বিপুল/২৫.১০.২০২২/ রাত ৮.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit