বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

এক্সপ্রেস হাইওয়েতে বিলবোর্ড ভেঙে পড়ল ২ বাসের ওপর, আহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩২০ Time View

ডেস্কনিউজঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ভাঙ্গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙ্গা গোলচত্বর এলাকার হাইওয়ে এক্সপ্রেস লোকাল সড়কে বিলবোর্ড ভেঙে দাঁড়িয়ে থাকা প্রচেষ্টা ও আব্দুল্লাহ নামের দুটি পরিবহণের উপর ভেঙে পড়ে। এতে ৫ জন আহত হয়েছেন।

এছাড়া গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে মেইন লাইন পুড়ে যাওয়ায় গত ২ দিন বিদ্যুৎহীন ছিল ভাঙ্গাবাসী। সোমবার ও মঙ্গলবার বিদ্যুৎ না থাকায় অফিস আদালত চালাতে হিমশিম খেতে হয়েছে কর্মকর্তাদের।

তাছাড়া সোমবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপর গাছ পড়ে প্রায় ৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে শ্রমিক, বাসযাত্রী ও স্থানীয়দের সহায়তায় ভেঙে পড়া গাছ সরানোর পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।

বিদ্যুৎ সমস্যার বিষয়ে জানতে চাইলে আবাসিক প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে ভাঙ্গার মেইন লাইনে কিছু যন্ত্র পুড়ে যাওয়ায় লাইন বন্ধ ছিল। সোমবার সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে মেরামত করি। এরপর সিত্রাংয়ের তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যাওয়াসহ অনেক ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর থেকে লোকজন কাজ করছেন। আশা করছি দ্রুত লাইন চালু করতে সক্ষম হব।

তবে বিলবোর্ডের বিষয়ে বাস শ্রমিকেরা জানায়, নিয়মনীতির তোয়াক্কা না করে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের পাশে বিলবোর্ড দিয়েছে। আমাদের ২টি বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের পাশে বিলবোর্ড সরানোর অনুরোধ করছি।

বিপুল/২৫.১০.২০২২/ সন্ধ্যা ৭.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit