রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

হোয়াটসঅ্যাপ কাজ করছে না, যা বলছে মেটা কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২২৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কাজ করছে না হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের পরিষেবাগুলো আংশিক ব্যাঘাতের শিকার হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, এই অ্যাপ ব্যবহারকারীরা মেসেজিং প্ল্যাটফর্মে বার্তা পাঠাতে বা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন না। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এমনটা ঘটেছে বলে সেদেশের গণমাধ্যমগুলো দাবি করেছে।

আজ মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ কাজ বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। সার্ভার ডাউন থাকায় সারাদেশে এর ব্যবহারকারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ-এর এই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে মেসেজিংয়ে সমস্যা হয়েছিল। পরে ব্যবহারকারীরা সাধারণ চ্যাট থেকেও বার্তা পাঠাতে পারছিলেন না। এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলছে,আমরা জানি যে কিছু লোকের বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি।

সমস্যাটা কোথায় এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি মেটা কর্তৃপক্ষ। এদিকে, হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার পরে, ব্যবহারকারীরা দ্রুত অন্যান্য মাধ্যমে নিজেদের বার্তা প্রেরণ ও কাজ সারার চেষ্টা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit