শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল হালিমের উপর হামলা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদী আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মোঃ রুকনউদ্দিনের পুত্র আব্দুল হালিমের উপর পূর্ব শত্রুতার জের ধরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাধবদী থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন আব্দুল হালিম।

অভিযোগে আব্দুল হালিম উল্লেখ করেন গত ২২ অক্টোবর সকাল ৯টায় মাধবদী থানাধীন তেতুলিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে পাঁচদোনা যাওয়ার পথে তেতুলিয়া গ্রামের আঃ মজিদের বাড়িরসামনে আসার পর তেতুলিয়া গ্রামের মৃত হাবিজ উদ্দিনের পুত্র আঃ মজিদ(৫৫), আঃ মজিদের পুত্র অলিউল্লাহ, ইসলামের পুত্র মোঃ সজিব, মোঃ সিদ্দু মিয়ার পুত্র ইসলাম তাহার পথ আটকাইয়া গতিরোধ করে এবং পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল হালিমের উপর হামলা করে কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে।

তার সাথে থাকা নগদ =৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জোর করে ছিনিয়ে নেয়। খবর পেয়ে আব্দুল হালিমের স্ত্রী ও শ্যালক ঘটনা স্থলে আসার পর তাদেরকেও পিটিয়ে আহত করে। ঘটনা সম্পর্কে আব্দুল হালিম প্রতিবেদকের কাছে জানান কিছুদিন পূর্বে বিবাদীগণ আমার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে । পরে আমি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করি। সেই কারণেই আমার উপর হামলা চালিয়েছে। অভিযোগের সত্যতা জানার জন্য বিবাদীগণের বাড়িতে গেলে তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit