মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

অগ্নিগর্ভ ম্যাচে সম্প্রীতির দৃষ্টান্ত : হার্দিকের জুতার ফিতা বাঁধলেন হায়দার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : তখন ৩১ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে ভারত। উইকেটে থাকা বিরাট কোহলি ব্যাট হাতে ধুঁকছেন। তার সঙ্গে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। যেন নতুন করে জেগে উঠল ভারতের ব্যাটিং। এই দুজনের শতাধিক রানের জুটিতে সময় যতই গড়াচ্ছিল, ততই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছিল রোহিত শর্মার দল। তখনই জন্ম হলো এক অসাধারণ দৃশ্যের।

ব্যাটিং করতে থাকা ভারতীয় অলরাউন্ডার হার্দিকের জুতার ফিতা খুলে গিয়েছিল। সেই ফিতা বাঁধতে হলে তাকে প্যাড-গ্লাভস খুলে ফেলতে হতো। এতে নষ্ট হতো সময়। সমস্যা সমাধানে এগিয়ে এলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার হায়দার আলী। তিনিই ঠিক করে বেঁধে দিলেন হার্দিকের জুতার ফিতা। ক্রিকেট মাঠে দেখা গেল সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এরপর হার্দিক খেললেন ৩৭ বলে ৪০ রানের কার্যকর ইনিংস।

মজার ব্যাপার হলো, পাকিস্তানের ব্যাটিং ইনিংসে এই হায়দার আলীকেই মাত্র ২ রানে আউট করেছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেসারের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন হায়দার। কিন্তু দিনশেষে এটা স্রেফ একটা খেলা। তাই হার্দিকের জুতার ফিতা বেঁধে দিতে বিন্দুমাত্র ভাবেননি হায়দার। রুদ্ধশ্বাস ম্যাচটিতে ভারত ৪ উইকেটে জিতে গেলেও দিনশেষে জয় হলো সৌহার্দ্য-সম্প্রীতির। নিঃসন্দেহে এই ছবিটাই ক্রিকেটের আসল সৌন্দর্য।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit