বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ভারতের জয়ের নায়ক ‘কিং’ কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেসক্ : মেলবোর্নে রান  তাড়ায় নামা দলের অবস্থা করুণ। ৩১ রানে নেই ৪ উইকেট। বিরাট কোহলি নিজেও শুরু থেকে স্বস্তিতে ছিলেন না। ২৩ বলে তার রান ছিল মাত্র ১৫! ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পাকিস্তান। সেই অবস্থা থেকে ভারতের জয়ের নায়ক হয়ে গেলেন বিরাট কোহলি! ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। কিং কোহলির ৮২ রানের ইনিংসটা ক্রিকেট ইতিহাস মনে রাখবে বহুদিন।

ব্যাট হাতে ধুঁকতে থাকা কোহলি ১২তম ওভারে মোহাম্মদ নওয়াজকে ছক্কা মেরে হাত খোলেন। এর পরই যেন খোলস ছেড়ে তার বের হওয়া। উইকেটের চারদিকে দেখা যায় চোখ-ধাঁধানো সব শট। খারাপ সময় কাটিয়ে কিং কোহলি যে ফিরে এসেছেন―আবার যেন তা প্রমাণ হয়ে যাচ্ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে জমে ওঠে তার জুটি। রানের গতি বাড়াতে হার্দিক একটা পর্যায়ে বারবার কোহলিকে স্ট্রাইক দিচ্ছিলেন। কোহলি সেই সুযোগগুলোর পরিপূর্ণ ব্যবহার করেছেন।

৪৩ বলে  ফিফটি পূরণ করেন কোহলি। এরপর ৩ ওভারে যখন ৪৮ রান দরকার, তখন শাহিন আফ্রিদির করা ১৮তম ওভারে ৩ চারে তুলে নেন ১৬ রান। হার্দিকের সঙ্গে পঞ্চম উইকেটে ৭৮ বলে ১১৩ রানের জুটিটাই ভারতকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। শেষ ওভারের তৃতীয় বলে নওয়াজকে মারেন ছক্কা। চতুর্থ বলে বোল্ড হয়েছিলেন কোহলি। কিন্তু ফ্রি হিট হওয়ায় উল্টো দৌড়ে তিন রান নিয়ে নেন কোহলি আর দিনেশ কার্তিক। পঞ্চম বলে উইকেট, পরের বল ওয়াইড আর শেষ বলে সিঙ্গেল নিয়ে ভারতকে জিতিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। কোহলি অপরাজিত থাকেন ৫৩ বলে ৮২ রানে। তার ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কার মার।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit