বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পীরগঞ্জে আমবাগান থেকে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৪১ Time View
রফিকুল ইসলাম সুজন , ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চাপোর এলাকায় ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ। বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের পুত্র। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াজেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তাকে হত্যা করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  হুমায়ূন কবির নামে একজনকে জিজ্ঞেসাবাদ করার জন্য আটক করা হয়েছে। 

এদিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিআইডি‘র একটি টিম ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত কাজ শুরু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit