মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

ধানমন্ডি লেকে পড়ে ছিল মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রবীন্দ্র সরোবর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধানমন্ডি থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তির নাম শাহাদত হোসেন মজুমদার (৫১)। তার লাশ উদ্ধার করে রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, শাহাদতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। তার লাশের ময়নাতদন্ত হবে।

নিহত শাহাদতের বড় ভাই মোতালেব হোসেন জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাহাদত কলাবাগানের বাসা থেকে বের হন। তিনি প্রতিদিনের মতো ধানমন্ডির লেকপাড়ে হাঁটাহাঁটি করতে গিয়েছিলেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও বাসায় না ফেরায় তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খোঁজ না পেয়ে তারা ধানমন্ডি থানায় যোগাযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ লেকের পাড় থেকে শাহাদতের রক্তাক্ত লাশ উদ্ধারের কথা তাদের জানায়।

শাহাদত বিদেশি জাহাজে প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। 

পরিবার ও পুলিশ বলছে, শাহাদতের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বাবার নাম আবদুল বারী মজুমদার। শাহাদত এক ছেলে ও দুই মেয়ের বাবা। তার স্ত্রীর নাম আজমির সুলতানা।

মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত কয়েক মাস আগে জাহাজ থেকে বাসায় আসেন। 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তবে অন্য কিছু আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

                        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit