বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বেগুন ভাজা, ভর্তা ছেড়ে এবার খান সর্ষে বেগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৫৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শুধু বেগুন দিয়ে সাধারণত আমরা ভর্তা, ভাজা বা বেগুনীই বানিয়ে থাকি। এ ছাড়া আর তেমন কিছুই মাথায় আসে না! তাই, আজ আমরা আপনাদের জন্য বেগুনের অত্যন্ত মুখরোচক একটি রেসিপি নিয়ে এসেছি। যার নাম সর্ষে বেগুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সর্ষে বেগুন থাকলে জমে যাবে দুপুর বা রাতের খাওয়া। 

আসুন জেনে নেওয়া যাক সর্ষে বেগুনের রেসিপি…

উপকরণ

২টো বড় সাইজের বেগুন

৪ টেবিল চামচ পোস্ত বাটা ২ টেবিল চামচ সর্ষে বাটা

স্বাদ অনুযায়ী লবণ ও চিনি আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো

তৈরির পদ্ধতি

> বেগুনগুলো লম্বা লম্বা ফালি করে কেটে ধুয়ে নিন। বোঁটা রেখে দেবেন

> এবার বেগুনগুলো লবণ, হলুদ মাখিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে হালকা ভেজে তুলে নিন। 

> ওই তেলেই চিনি, হলুদ গুঁড়ো দিয়ে দিন।

> চিনি গলে এলে দিয়ে দিন পোস্ত বাটা, সর্ষে বাটা, লবণ। মশলাটা কষিয়ে নিন ভালো করে। পানিউ শুকিয়ে এলে পরিমাণমতো পানিউ দিয়ে মশলা কষাতে থাকুন।

> মশলা কষানো হলে আবার অল্প পানিতে মিশিয়ে নিন।

> মশলা ফুটতে শুরু করলে ভাজা বেগুনগুলো দিয়ে দিন।

> কিছুক্ষণ রান্না করার পর বেগুনগুলো উল্টে দিন। তারপর আরও একটু ফোটান।

> মাখা মাখা হলে নামিয়ে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

> এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে পানি আনা সর্ষে বেগুন।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit