শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

“আবু বকর সভাপতি ও হামিদুর সম্পাদক”লালমনিরহাট দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৪৩ Time View
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু বকর সিদ্দিক সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে ৬৪ ভোট পেয়ে মোঃ সিরাজুল হক বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর লতিফ মিল্টন ভোট পেয়েছেন ৪২টি।

সাধারণ সম্পাদক পদে মোঃ হামিদুর রহমান ৭০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম ৩১ ভোট পান। যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন ভোট পেয়েছেন ৫০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুল ইসলাম রাজু পেয়েছেন ৪৬ ভোট। অর্থ সম্পাদক পদে এসএম শফিকুল ইসলাম লিখন ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উম্মুল হান্নান  ভোট পেয়েছেন ৪৮টি। এছাড়া প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক। 

নির্বাচনে দায়িত্বরত সহকারী নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রশিদ জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভবে ভোট প্রদান সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১৪ জন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit