বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাজিরায় ইউপি সদস্যদের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৯০ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ফিরোজ সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ সরদার খালেক সরদারের ছেলে। ঘটনা পরবর্তী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইউনিয়নের চরধুপুর কাচারিকান্দি গ্রামে সাবেক ইউপি সদস্য সাদেক সরদার ও বাদশা সরদার গ্রুপের সাথে বর্তমান ইউপি সদস্য খবির সরদার ও দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছে। ২১ অক্টোবর শুক্রবার বিকেলে সাদেক সরদার, বাদশা সরদার গ্রুপ এবং খবির সরদার, দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র ও ককটেলের আঘাতে উভয় পক্ষে অন্তত ১২ জন গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেওয়ার পরে ফিরোজ সরদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিহত ফিরোজ সরদার সাদেক ও বাদসা গ্রুপের সমর্থক।

সংঘর্ষে বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে আহতদের মধ্য থেকে টেটাবিদ্ধ অবস্থায় হাবিব সরদার ও রফিক সরদারকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই সময় উভয় পক্ষের সমর্থকদের অন্তত ২০টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজিম উদ্দীন বলেন, আহত ফিরোজ সরদারকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শুরু করি। চিকিৎসারত অবস্থয় তার মৃত্যু হয়। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit