বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাজিরায় জমির বিরোধ সংঘর্ষে আহত ১০,পুলিশের ফাঁকা গুলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা জমির বিরোধে দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ককটেল বিস্ফোরণসহ দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয়। ককটেলের আঘাতে কয়েকটি ঘরে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ফাঁকা গুলি ছুড়ে। এই সময় এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে উভয় পক্ষে থানায় মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার হরিয়াশা গ্রামের আবু ফকির ও ইসাহাক ফকিরদের সাথে জমিজমা সংক্রান্তে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার লক্ষে ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এক শালিশী বসে। সেখানে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ ককটেল নিয়ে উপস্থিত হয়। শালিশীর এক পর্যায়ে সেখানে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সময় প্রায় ৮০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। রাত ৮টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষ চলাকালে ককটেলের আঘাতে পুলিশ সদস্য হোসেন (৩২) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তন্ময় বেপারী (২৩) নামে অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

অন্যান্য আহতদের জাজিরা উপজেলা কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণে ইসাহাক ফকিরের বাড়ির তিনটি ঘর পুড়ে যায়।ইছাহাক ফকির জানায়, জমির বিরোধের জেরে আবু ফকির ও তার সমর্থকরা তার বাড়িতে ককটেল হামলা চালায়। ককটেল বিস্ফোরণে তার বাড়ির তিনটি ঘর পড়ে গেছে। এছাড়াও তার পক্ষের ৬ জন আহত হয়েছে।
আবু ফকির জানায়, দীর্ঘ দিনের জমির বিরোধ মীমাংসার লক্ষে শালিশী বসেছিল। সেখানে ইছাহাক ফকির সহ তার লোকজন উত্তেজিত হয়ে শালিশী বিনষ্ট করতে চায়। তখন সেখানে সংঘর্ষ হয়েছে। তবে ইছাহাক ফকিরের বাড়িতে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা আবু ফকিরের জানা নাই। এছাড়া তার পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে বলে তিনি দাবী করেন।

জাজিরা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি করতে হয়। উভয় পক্ষে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit