মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

প্রাথমিক শিক্ষা প্রসারে পুরস্কার পাচ্ছেন কুমিল্লার ডিসি ও ইউএনও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩০১ Time View

ডেস্ক নিউজ : প্রাথমিক শিক্ষার প্রসার ও ঝরে পড়া রোধে ভূমিকা রাখায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। একই সাথে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন ওই জেলার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ বলেন, ২০২০ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করি। তখন চারদিকে করোনার ভয়াবহ অবস্থা। স্কুল বন্ধ থাকায় বাড়তে থাকে প্রাথমিকে ঝরে পড়া। দাফতরিক কাজের পাশাপাশি চিন্তা করি কীভাবে শিক্ষার্থীদের স্কুলমুখি করা যায়। সে লক্ষ্যে যেসব স্কুলে ঝরে পড়ার হার বেশি সেগুলোর তালিকা ধরে কাজ করি।”

তিনি আরও বলেন, “অনলাইন ক্লাস চালু রাখি। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে যাই। তাদের সমস্যা শুনি। সে অনুযায়ী কাজ করি। পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত স্কুলকে শিক্ষা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করি। কোটবাড়ি সালমানপুরে ত্রিপুরাদের জন্য তাদের মাতৃভাষা ককবরক স্কুল প্রতিষ্ঠা করি। ককবরক ভাষায় বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিই। সম্ভবত এসব কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতি প্রাপ্তিতে উপজেলাবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, “যেকোনও স্বীকৃতি কাজের গতি বৃদ্ধি করে। আমার এই প্রাপ্তি মূলত টিম ওয়ার্ক। সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হওয়া যায়। আরও কাজ করতে চাই। সারাদেশে যেন কুমিল্লা রোল মডেল হয়।”

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit