বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিশ্বকাপের ফাইনালে উঠবে কারা, শেহবাগের ভবিষ্যদ্বাণী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড যত এগিয়ে আসছে, প্রাক্তন ক্রিকেটার তথা বিশেষজ্ঞদের টুর্নামেন্ট নিয়ে নিজেদের মতামত প্রকাশ করার বহরটাও ততই বেড়ে চলেছে।

প্রাক্তন তারকাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ও সম্ভাব্য ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীও করতে শোনা যাচ্ছে। সেই তালিকায় নাম লেখালেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ।

ক্রিকবাজের আলোচনায় টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার এবারের টি-২০ বিশ্বকাপে কোন দুটি দল ফাইনালে উঠতে পারে, সে সম্পর্কে নিজের ধারণা স্পষ্ট করলেন।
শেহবাগের ধারণা, অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানো সহজ হবে না। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজিরা নিজেদের দেশে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে বলে মত তার।

অন্যদিকে, ভারতীয় দলের ভারসাম্যের দিকে তাকিয়ে রোহিত শর্মাদেরই বিশ্বকাপের অপর ফাইনালিস্ট হিসেবে বেছে নেন শেহবাগ।। সুতরাং তার ধারণা, এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে সম্মুখসমরে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

শেহবাগ বলেন, “অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। ঘরের মাঠে ওদের হারানো অত্যন্ত কঠিন। ভারত অপর দল হিসেবে ফাইনালে উঠবে। ভারতীয় দলে ভারসাম্য রয়েছে। তাছাড়া ওদের অস্ট্রেলিয়ায় খেলার পর্যাপ্ত অভিজ্ঞতাও রয়েছে।”

কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit