শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন বরিস জনসনও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ছয় সপ্তাহ আগে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ফের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন।বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আসন্ন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। উল্লেখ্য, কনজারভেটিভ পার্টির নেতা যিনি হবেন তিনিই হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে যুক্তরাজ্যের অনেক আইনপ্রণেতা নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছেন।

টাইমস এবং ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার লড়াইয়ে বরিস জনসন প্রস্তুতি নিচ্ছেন। জনসন মনে করছেন, ‘এটা জাতীয় স্বার্থের বিষয়।’তবে নেতৃত্ব নির্বাচনের সঠিক নিয়ম এখনো প্রকাশ করা হয়নি। পূর্বে ‘১৯৯২ কমিটির চেয়ারম্যান’  স্যার গ্রাহাম ব্রাডি জানিয়েছেন, জনসনও ব্যাপক জনপ্রিয়দের কাতারে রয়েছেন। তবে তিনি এটাও বলেছেন যে,  ‘মাত্র একজন প্রার্থী হবেন’ দলের সদস্যরা এমন বিষয়েও রাজি হতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit